নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৮ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ায় বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মাত্র ছয় কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৩২ শতাংশ বেড়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ২৯ জুন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৫৪৩ টাকা ১০ পয়সা। ৮ জুলাই লেনদেন শেষে তা বেড়ে দাঁড়ায় ৭১৫ টাকা ৮০ পয়সায়। এ সময়ে শেয়ারটির দাম বেড়েছে ১৭২ টাকা ৭০ পয়সা বা ৩১ দশমিক ৭৯ শতাংশ।
শেয়ারদর বৃদ্ধির কারণ জানতে ৮ জুলাই কোম্পানি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছিল ডিএসই। জবাবে রেনউইক যজ্ঞেশ্বর জানিয়েছে, শেয়ারদর বাড়ার পেছনে কোম্পানির কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই।
এ অবস্থায় শেয়ারটির সাম্প্রতিক দরবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে বিনিয়োগের আগে প্রয়োজনীয় তথ্য যাচাই ও সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে ডিএসই।
Posted ৫:০৮ পিএম | বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity