নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদনটি অনুমোদনের পর প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা, যা আগের বছরের একই সময়ের ৫৬ পয়সার তুলনায় সামান্য কম।
তবে চলতি হিসাববছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) কোম্পানিটির আর্থিক ফলাফলে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। এ সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ২৪ পয়সা, যা আগের বছরের একই সময়ের ১ টাকা ২৩ পয়সা।
এদিকে, ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৫ পয়সা।
Posted ৮:২৯ পিএম | রবিবার, ১২ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity