নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির দুই স্পন্সর নিজেদের মধ্যে শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। একজন স্পন্সর শেয়ার বিক্রি করবেন, অপর স্পন্সর একই সংখ্যক শেয়ার কিনবেন। এ লেনদেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে সম্পন্ন হবে।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির স্পন্সর মো. ইমাম শাহেদ হোসাইন তার মালিকানাধীন ১ লাখ ৩০ হাজার ১৭৪টি শেয়ারের মধ্যে ১ লাখ ১৭৪টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে কোম্পানির আরেক স্পন্সর সালিম রহমান প্রচলিত বাজারদরে একই সংখ্যক, অর্থাৎ ১ লাখ ১৭৪টি শেয়ার ব্লক মার্কেটের মাধ্যমে কেনার আগ্রহ প্রকাশ করেছেন।
কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, উভয় স্পন্সর আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করবেন।
Posted ১০:৫৭ এএম | রবিবার, ১২ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity