নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আসন্ন এ সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে রোববার (১২ জুলাই) এ তথ্য জানা গেছে।
ডিএসইর প্রকাশিত তথ্য অনুযায়ী, কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আগামী ১৯ জুলাই বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের বিষয়টি পর্যালোচনা করা হবে। একই সঙ্গে ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) এবং ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পর্যালোচনা করা হবে।
বোর্ড সভার সিদ্ধান্ত প্রকাশের পর কোম্পানির আর্থিক অবস্থান, সম্ভাব্য লভ্যাংশ এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে বিনিয়োগকারীরা স্পষ্ট ধারণা পাবেন।
Posted ১০:৩১ এএম | রবিবার, ১২ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity