নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫৩ পয়সা। ফলে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ২০ পয়সা কমেছে।
এদিকে, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৯৩ পয়সা।
এ ছাড়া প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি পরিচালন নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ২ পয়সা।
Posted ১০:১৯ এএম | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity