ন্যাশনাল লাইফের গ্রুপ বীমা সুবিধার আওতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ১৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট

ন্যাশনাল লাইফের গ্রুপ বীমা সুবিধার আওতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
Share

দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে গ্রুপ বীমা চুক্তি করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এ চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যাশনাল লাইফের বীমা সুরক্ষার আওতায় আসবেন।

শনিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর এবং দলিল বিনিময় অনুষ্ঠিত হয়। ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. বেলাল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তির দলিল বিনিময় করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক এ কে এম রুহুল আমীন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. সরওয়ার হোসেন, ন্যাশনাল লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএ, গ্রুপ বিভাগের প্রধান ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ মহসীন এবং জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বীমা সুরক্ষার আওতায় আনতে পেরে প্রতিষ্ঠানটি গর্বিত। তিনি বলেন, এ উদ্যোগ শুধু একটি বীমা চুক্তি নয়, বরং শিক্ষার্থীদের নিরাপত্তা, কল্যাণ এবং ভবিষ্যৎ সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার।

প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, ন্যাশনাল লাইফের সুনাম, সক্ষমতা ও অভিজ্ঞতার প্রতি বিশ্ববিদ্যালয়ের আস্থা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি দায়িত্বশীলতার সঙ্গে বীমা সুবিধা বাস্তবায়ন করবে এবং এ উদ্যোগ শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তির আওতায় এখন থেকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যাশনাল লাইফের গ্রুপ বীমা সুবিধা পাবেন, যা তাদের আর্থিক ও সামাজিক সুরক্ষা জোরদারে সহায়ক হবে। -‌বিজ্ঞ‌প্তি

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:২০ পিএম | রবিবার, ১৯ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com