নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২০ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
রোববার (১৯ জুলাই) ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ সুপারিশ করা হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণ ও লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ আগস্ট।
Posted ১২:৪৫ এএম | সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity