শিরোনাম >>
শিরোনাম >>

দ্বিতীয় প্রান্তিকে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ জুলাই ২০২৬   |   প্রিন্ট

দ্বিতীয় প্রান্তিকে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে।

বুধবার (২২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৪ পয়সা।

তবে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়ে হয়েছে ১ টাকা ৯৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭৮ পয়সা।

এদিকে, চলতি বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৭৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯০ পয়সা।

অন্যদিকে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮ টাকা ৪৭ পয়সা।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:২০ এএম | বুধবার, ২২ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com