নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ছয় কোম্পানি চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স।
বুধবার (২২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৭ জুলাই বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পিএলসির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৮ জুলাই (মঙ্গলবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
একই দিন সিটি জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
উভয় সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
Posted ১১:৪৭ এএম | বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity