শিরোনাম >>
শিরোনাম >>

পুঁজিবাজার বিশেষ ট্রাইব্যুনালের নতুন বিচারক সাব্বির ফয়েজ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২২ জুন ২০২৬   |   প্রিন্ট

পুঁজিবাজার বিশেষ ট্রাইব্যুনালের নতুন বিচারক সাব্বির ফয়েজ
Share

পুঁজিবাজার সংশ্লিষ্ট মামলাগুলোর বিচার কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ ট্রাইব্যুনালে নতুন বিচারক নিয়োগ দিয়েছে সরকার। বিচারক আফিয়া বেগমের স্থলাভিষিক্ত হয়ে এ দায়িত্ব পালন করবেন মো. সাব্বির ফয়েজ।

রোববার (২১ জুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপ-সচিব মো. মাসুম বিল্লাহ।

বর্তমানে ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব পালনরত মো. সাব্বির ফয়েজ আগামী ২৪ জুন থেকে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ভবনে পুঁজিবাজার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। তিন বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

সাব্বির ফয়েজ এই ট্রাইব্যুনালের ষষ্ঠ বিচারক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। এর আগে ধারাবাহিকভাবে মো. হুমায়ুন কবির, মো. আকবর আলী শেখ, রৌশন জাহান, এ কে এম শহিদুল ইসলাম এবং আফিয়া বেগম এ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, বর্তমান বিচারক আফিয়া বেগমকে মানিকগঞ্জ পারিবারিক আপিল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালের পুঁজিবাজার ধসের পর পুঁজিবাজার সংশ্লিষ্ট অপরাধ ও অনিয়মের বিচার দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে পৃথক বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২০১৫ সালের ২১ জুন পুঁজিবাজার বিশেষ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হয়। এরপর থেকে পুঁজিবাজার সংক্রান্ত মামলাগুলোর নিষ্পত্তিতে ট্রাইব্যুনালটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

 

/এসএ

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৪০ এএম | সোমবার, ২২ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com