শিরোনাম >>
শিরোনাম >>

আইডিআরএ চেয়ারম্যানকে বিআইএফ’র ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   |   প্রিন্ট

আইডিআরএ চেয়ারম্যানকে বিআইএফ’র ফুলেল শুভেচ্ছা
Share

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)।

বৃহস্পতিবার (২৫ জুন) আইডিআরএ কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে বিআইএফ নেতৃবৃন্দ চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে শুভেচ্ছা জানান। একই সঙ্গে দেশের বীমা খাতের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাহকসেবার মানোন্নয়নে তার সফল নেতৃত্ব কামনা করেন।

বিআইএফ’র প্রেসিডেন্ট, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বিএম ইউসুফ আলী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তিনি নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বীমা শিল্পের টেকসই উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা ও শিল্প সংশ্লিষ্টদের মধ্যে সমন্বিত উদ্যোগ আরও জোরদার হবে বলে তারা প্রত্যাশা করেন।

সৌজন্য সাক্ষাতে বিআইএফ’র ভাইস চেয়ারম্যান ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী মো. কাজিম উদ্দিন, যুগ্ম মহাসচিব ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান, ফাইন্যান্স সেক্রেটারি ও বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুন্সী মো. মনিরুল আলম, সাংগঠনিক সম্পাদক ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন এবং নির্বাহী সদস্য ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল আলম উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন জীবন ও সাধারণ বীমা কোম্পানির শীর্ষ নির্বাহীরা অনুষ্ঠানে অংশ নেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে বীমা খাতের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা এবং খাতের প্রতি জনআস্থা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়।

বিআইএফ নেতৃবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানের সফল ও কর্মময় দায়িত্বকাল কামনা করেন এবং দেশের বীমা শিল্পকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আইডিআরএ’র সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:২৫ পিএম | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com