প্রতিদিনের অর্থনীতি ডেস্ক | রবিবার, ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে মোস্তফা কামাল এবং ভাইস চেয়ারম্যান হিসেবে তানভীর আহমেদ মোস্তফা নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ১৮৩তম সভায় সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়।
সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা কোম্পানির কার্যক্রম আরও গতিশীল করা, গ্রাহকসেবা উন্নয়ন এবং বীমা খাতে প্রতিষ্ঠানটির অবস্থান শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করেন। -বিজ্ঞপ্তি
Posted ৭:২৪ পিএম | রবিবার, ০৫ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity