নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্বঘোষিত সূচি পরিবর্তন করে আগামী ২০ জুলাই বিকেল ৩টায় সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, এর আগে কোম্পানিটির পর্ষদ সভা ১৯ জুলাই বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে সভার তারিখ এক দিন পিছিয়ে ২০ জুলাই নির্ধারণ করা হয়েছে।
সভায় ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদের অনুমোদনের পর কোম্পানিটি ওই আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
Posted ২:২৭ পিএম | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity