প্রতিদিনের অর্থনীতি রিপোর্ট | রবিবার, ১৯ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি’র ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) এবং প্রথমার্ধের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে কোম্পানিটির মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধির চিত্র উঠে এসেছে।
রোববার (১৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত আর্থিক তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৫৮ পয়সা। এ হিসাবে অর্ধবার্ষিক ভিত্তিতে ইপিএস বেড়েছে প্রায় ৩৯ শতাংশ।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯৮ পয়সা, যেখানে ২০২৫ সালের একই সময়ে ছিল ৪০ পয়সা। ফলে প্রান্তিক ভিত্তিতে ইপিএস প্রায় ১৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এদিকে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৮৬ পয়সা।
Posted ১০:২২ এএম | রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity