| বুধবার, ০৭ মে ২০২৫ | প্রিন্ট
সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ১৩ মে দুপুর আড়াইটায় কোম্পানি বোর্ড সভা করবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা দিতে পারে।
এছাড়া, একই দিন বিকেল ৪টায় দ্বিতীয় বোর্ড সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
Posted ১২:০০ পিএম | বুধবার, ০৭ মে ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity