| রবিবার, ০১ জুন ২০২৫ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমাখাতের কোম্পানি জনতা ইন্স্যুরেন্স পিএলসি’র বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৬ জুন বিকাল ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
রোববার (২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা দিতে পারে।
এ ছাড়া, একই সভায় ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’ ২৫-মার্চ’ ২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
Posted ১২:৩৫ পিএম | রবিবার, ০১ জুন ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity