| মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৭ অক্টোবর) সূচকের পতনে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। তবে সূচক নিম্নমুখী থাকলেও আগের কার্যদিবসের তুলনায় টাকার অঙ্কে সামান্য বেড়েছে লেনদেনের পরিমাণ ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।।
তথ্য অনুসারে, দিনের শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ দশমিক ৬৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৭৭ পয়েন্টে। এ ছাড়া, ডিএসইর অপর সূচক ডিএসইএস ১০ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ১৬১ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ২৩ দশমিক ৮৪ পয়েন্ট কমে ২ হাজার ৬৪ পয়েন্টে অবস্থান করছে।
আজ আজ ডিএসইতে ৭৮৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৩৬ কোটি ৮১ লাখ টাকা।
ডিএসইতে মোট মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮৫টি কোম্পানির, বিপরীতে ২৮২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।।
Posted ৩:১২ পিএম | মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity