শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণে প্রভিশন সুবিধা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

  |   সোমবার, ১৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   415 বার পঠিত

কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণে প্রভিশন সুবিধা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতে ঋণ বিতরণে উৎসাহ দিতে ব্যাংকগুলোর প্রভিশন সংক্রান্ত নীতিমালায় ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে স্বল্পমেয়াদি কৃষিঋণ ও কটেজ, মাইক্রো ও স্মল (সিএমএস) উদ্যোক্তা খাতে অনবিভক্ত (স্ট্যান্ডার্ড ও এসএমএ) ঋণের বিপরীতে মাত্র ১ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। এই সুবিধা৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

রোববার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করে।

সার্কুলারে বলা হয়েছে, এর আগে ব্যাংকগুলোকে স্ট্যান্ডার্ড ঋণের বিপরীতে ১ শতাংশ ও বিশেষ উল্লেখযোগ্য হিসাব (এসএমএ) ঋণের বিপরীতে ৫ শতাংশ প্রভিশন রাখতে হতো। নতুন নির্দেশনা অনুযায়ী, স্বল্পমেয়াদি কৃষিঋণ ও সিএমএস খাতে এই দুই ধরনের ঋণের জন্য সমানভাবে ১ শতাংশ প্রভিশন রাখলেই হবে।

এ নির্দেশনা ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ অনুযায়ী জারি করা হয়েছে যা অবিলম্বে কার্যকর হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
advertisement

Posted ১০:১৭ অপরাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com