শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে ডিএসইতে

  |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   678 বার পঠিত

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে ডিএসইতে

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। বাজারজুড়ে বেশিরভাগ কোম্পানি ও ফান্ডের শেয়ারদর বৃদ্ধি পায়, ফলে টাকার অঙ্কে লেনদেনও আগের দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৫ দশমিক ১৯ পয়েন্ট, বর্তমানে সূচকটি অবস্থান করছে ১ হাজার ১৪৯ পয়েন্টে।
অন্যদিকে, ডিএসইএস সূচক ১০ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৮ পয়েন্টে, আর ডিএস-৩০ সূচক বেড়েছে ২৩ দশমিক ৯২ পয়েন্ট, যা বর্তমানে ১ হাজার ৯৯৮ পয়েন্টে রয়েছে।

লেনদেনের দিক থেকেও বাজারে চাঙাভাব দেখা গেছে। বৃহস্পতিবার ডিএসইতে ৪৬৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৩৫৫ কোটি ৪ লাখ টাকার তুলনায় প্রায় ১১৩ কোটি টাকার বেশি।

আজ ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়। এর মধ্যে ২৪৯টির দর বেড়েছে, ৮০টির দর কমেছে, আর ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com