
| মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 913 বার পঠিত

ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাজারে অধিকাংশ কোম্পানি ও ফান্ডের শেয়ারের দর কমলেও, টাকার অংকে লেনদেন বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, ডিএসইর আজ প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৪ পয়েন্টে। অপর সূচক ডিএসইএস ১ দশমিক ৫৪ পয়েন্ট হ্রাস পেয়ে ১ হাজার ৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৫১ কোটি ৩৭ লাখ টাকা লেনদেন হয়। যা আগের কার্যদিবসের ৩৯৪ কোটি ১৮ লাখ টাকার তুলনায় বেড়েছে। এই লেনদেনে মোট ৩৯৯টি কোম্পানি ও ফান্ডের শেয়ার ও ইউনিটের হাতবদল হয়েছে।
আজ লেনদেনে অংশ নেওয়া ১৩৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১৯৯টির দাম কমেছে এবং ৬৬টির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

Posted ৩:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


