শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রপ্তানিকারকদের জন্য নতুন সোয়াপ সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

  |   সোমবার, ০৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   320 বার পঠিত

রপ্তানিকারকদের জন্য নতুন সোয়াপ সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

রপ্তানিকারকদের জন্য টাকার সঙ্গে ডলার অদলবদল বা সোয়াপ ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ ব্যবস্থায় রপ্তানিকারকদের তারল্য সংকট মোকাবিলা ও বৈদেশিক মুদ্রা রূপান্তরে ক্ষতি কমাতে সাহায্য করবে। এখন থেকে রপ্তানিকারকেরা তাদের বৈদেশিক মুদ্রায় থাকা তহবিলের বিপরীতে টাকায় সহায়তা নিতে পারবেন।

সোমবার (৩ নভেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো রপ্তানিকারকদের ৩০ দিনের পুল অ্যাকাউন্ট এবং রিটেনশন কোটার (ইআরকিউ) হিসাবের বিদেশি মুদ্রার বিপরীতে নির্দিষ্ট সময়ের জন্য টাকা সরবরাহ করতে পারবে। নির্ধারিত সময় শেষে একই হারে পুনরায় বৈদেশিক মুদ্রা ফেরত দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,  এই সোয়াপ সুবিধার মেয়াদ ৩০ দিনের বেশি হবে না এবং এটি শুধুমাত্র রপ্তানিকারকদের স্বল্পমেয়াদি কার্যকরী মূলধনের চাহিদা পূরণের জন্য ব্যবহার করা যাবে। এই লেনদেন কোনো ঋণ বা অর্থায়ন হিসেবে বিবেচিত হবে না। সোয়াপের হার বা পয়েন্ট নির্ধারণ হবে বাজারভিত্তিক সুদের ব্যবধানের ওপর। ব্যাংকগুলোকে যথাযথ ঝুঁকি ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ অনুমোদন প্রক্রিয়া বজায় রাখতে হবে।

রপ্তানিকারকদের এই অর্থ শুধুমাত্র বৈধ ব্যবসায়িক খাতে ব্যবহার করতে হবে এবং কোনো ধরনের অনুমানমূলক বিনিয়োগে ব্যবহার করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকগুলোকে তাদের রপ্তানিকারক গ্রাহকদের এই নির্দেশনা জানাতে নির্দেশনা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
advertisement

Posted ১:৫৩ অপরাহ্ণ | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com