
| রবিবার, ০৯ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 418 বার পঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৭টি কোম্পানি তাদের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর-২০২৫) সংক্রান্ত বোর্ড সভার সময়সূচি ঘোষণা করেছে। আগামী ১২, ১৩ ও ১৫ নভেম্বর এসব সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, ১২ নভেম্বর বোর্ড সভা করবে—ন্যাশনাল পলিমার, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, এমবি ফার্মা, জাহিন স্পিনিং, বিবিএস কেবলস, অ্যাপেক্স ট্যানারি, এসিআই ফরমুলেশনস, দেশবন্ধু, আইসিবি, তিতাস গ্যাস, সেন্ট্রাল ফার্মা, নাহি অ্যালুমিনিয়াম ও অলিম্পিক এক্সেসরিজ।
১৩ নভেম্বর সভা অনুষ্ঠিত হবে জিকিউ বলপেন, সিলভা ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল, দেশ গার্মেন্টস, ফারইস্ট নিটিং, বিবিএস, বিএসআরএম, টেকনো ড্রাগস, বিএসআরএম স্টিল ও শা শা ডেনিমে।
অন্যদিকে, ১৫ নভেম্বর বোর্ড সভা করবে তাল্লু স্পিনিং ও মিথুন নিটিং।
সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর-২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করবে কোম্পানিগুলো।

Posted ১:২০ অপরাহ্ণ | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


