শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিজস্ব মূলধনের বেশি মার্জিন ঋণ নয়: কঠোর শর্তে নতুন বিধিমালা

  |   রবিবার, ০৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   751 বার পঠিত

নিজস্ব মূলধনের বেশি মার্জিন ঋণ নয়: কঠোর শর্তে নতুন বিধিমালা

পুঁজিবাজারে মার্জিন ঋণ সুবিধা কঠোর শর্তে বেঁধে দিল সরকার। নতুন ‘মার্জিন (রুলস) রুলস, ২০২৫’ ও ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (মার্জিন) বিধিমালা, ২০২৫’ এর গেজেট প্রকাশিত হয়েছে। নতুন বিধান অনুযায়ী, কোনো বিনিয়োগকারী তার নিজের মূলধনের বেশি মার্জিন ঋণ নিতে পারবেন না। ন্যূনতম ইক্যুইটি পাঁচ লাখ টাকা থাকতে হবে, তার কম বিনিয়োগকারীরা মার্জিন সুবিধা পাবেন না।

বিনিয়োগ পাঁচ লাখ থেকে ১০ লাখ হলে—ইক্যুইটির অর্ধেক পর্যন্ত ঋণ নেওয়া যাবে। আর ১০ লাখ টাকার বেশি হলে—ইক্যুইটির সমপরিমাণ ঋণ সুবিধা মিলবে। তবে একজন সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত মার্জিন ঋণ পেতে পারেন এবং সেটিও ঋণদাতার নিট সম্পদের ১৫ শতাংশের বেশি হতে পারবে না।

বিধিমালায় নির্ধারিত হয়েছে—পোর্টফোলিও ইক্যুইটি ৭৫ শতাংশে নামলেই মার্জিন কল, আর ৫০ শতাংশের নিচে নামলেই বিনা নোটিশে ফোর্স সেল করা যাবে। বাজারের সামগ্রিক পিই রেশিও ২০ ছাড়ালে স্টক এক্সচেঞ্জ সতর্কতা দেবে এবং সে ক্ষেত্রে ইক্যুইটির অর্ধেকের বেশি মার্জিন নেওয়া যাবে না।

ছাত্রছাত্রী, গৃহিণী ও সাধারণ অবসরপ্রাপ্ত ব্যক্তি মার্জিন ঋণ পাবেন না। তবে আর্থিকভাবে সক্ষম অবসরপ্রাপ্তরা পাবেন। শুধু ‘এ’ ক্যাটাগরি এবং নিয়মিত কমপক্ষে পাঁচ শতাংশ লভ্যাংশ প্রদানকারী ‘বি’ ক্যাটাগরির শেয়ারে মার্জিন সুবিধা মিলবে।

মার্জিন অ্যাকাউন্ট হবে এক বছরের। নবায়ন না করলে ৩০ কর্মদিবসে শেয়ার বিক্রি করে হিসাব সমন্বয় করতে হবে। শেয়ার কেনার অর্থ পরদিন পর্যন্ত নগদায়ন না হলে ঋণদাতা প্রতিষ্ঠান নিজেই শেয়ার বিক্রি করে দেবে।

বিধিমালায় বলা হয়েছে—যেসব শেয়ার নতুন নিয়মে আর ঋণযোগ্য নয়, সেগুলো বিক্রি করতে বিনিয়োগকারীদেরকে ছয় মাস থেকে এক বছর সময় দেওয়া হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ১১:১৯ অপরাহ্ণ | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com