শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গ্লোবাল মার্কেটপ্লেসে সরাসরি রপ্তানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

  |   মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   153 বার পঠিত

গ্লোবাল মার্কেটপ্লেসে সরাসরি রপ্তানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

দেশের রপ্তানিকারকদের জন্য গ্লোবাল মার্কেটপ্লেসে সরাসরি রপ্তানির বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অ্যামাজন, আলিবাবা, ইবে, ইটসি, ফ্লিপকার্টসহ আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি বিদেশে পণ্য বিক্রি করা যাবে। ‘বি২বি২সি’ মডেলে রপ্তানির অনুমতি দেওয়ায় আন্তঃসীমান্ত ই-কমার্সে বাংলাদেশের সম্ভাবনার নতুন দ্বার খুলল।

সোমবার (২৪ নভেম্বর) বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন নিয়ম অনুযায়ী, অনুমোদিত (এডি) ব্যাংকগুলো এখন থেকে এমন রপ্তানি লেনদেন প্রক্রিয়াজাত করতে পারবে, যেখানে বিদেশি কনসাইনি সরাসরি ক্রেতা না হয়ে মধ্যবর্তী প্ল্যাটফর্ম বা মার্কেটপ্লেস হিসেবে কাজ করবে। ফলে অ্যামাজন, আলিবাবা, ইবে, ইটসি কিংবা যেকোনো আন্তর্জাতিক সাবসিডিয়ারি বা তৃতীয় পক্ষের ওয়্যারহাউসে পণ্য পাঠিয়ে রপ্তানি করা সম্ভব হবে।

রপ্তানি কার্যক্রমের জন্য রপ্তানিকারকদের সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম বা ওয়্যারহাউসে নিবন্ধনের প্রমাণ এডি ব্যাংকে জমা দিতে হবে। যেহেতু এই মডেলে প্রচলিত বিক্রয় চুক্তি থাকে না, তাই প্রফর্মা ইনভয়েসের ভিত্তিতেই রপ্তানি পণ্যের ন্যায্যমূল্য ঘোষণা করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, রপ্তানি আয়ের ক্ষেত্রেও সহজীকরণ আনা হয়েছে। রপ্তানি থেকে অর্জিত অর্থ দেশের স্বাভাবিক ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি আন্তর্জাতিক পেমেন্ট সার্ভিস অপারেটরের মাধ্যমেও গ্রহণযোগ্য হবে। অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে রপ্তানিতে একাধিক চালানের অর্থ একসঙ্গে এলে ‘ফার্স্ট-ইন, ফার্স্ট-আউট’ নীতিতে তা সমন্বয় করবে ব্যাংক।

খাতসংশ্লিষ্টদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত আন্তঃসীমান্ত ই-কমার্সকে আরও গতিশীল করবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি রপ্তানিকারকদের জন্য নতুন বাজার উন্মুক্ত হবে ও বৈশ্বিক অনলাইন মার্কেটপ্লেসে বাংলাদেশের উপস্থিতি শক্তিশালী হবে। পাশাপাশি নতুন কাঠামোটি বহুমুখী রপ্তানি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরএস
Facebook Comments Box
advertisement

Posted ২:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com