শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জাতীয় নির্বাচন পর্যন্ত ব্যাংকারদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

  |   বুধবার, ২৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   481 বার পঠিত

জাতীয় নির্বাচন পর্যন্ত ব্যাংকারদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশের ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা বিদেশ ভ্রমণ করতে পারবেন না। বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক পরিপত্রে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়।

পরিপত্রে জানানো হয়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থেকে শুরু করে সব কর্মকর্তা-কর্মচারী বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকবেন। নির্বাচনকে কেন্দ্র করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।

তবে অপরিহার্য কারণ থাকলে অনুমোদনসাপেক্ষে বিদেশ ভ্রমণ করা যাবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতা অনুযায়ী নির্দেশনাটি জারি করা হয়েছে, যা তৎক্ষণাৎ কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা ৬১টি। এসব ব্যাংকের এমডি, সিইওসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। অতীতেও বিভিন্ন সময়ে ব্যাংকারদের বিদেশ ভ্রমণ বিষয়ে কঠোরতা ও শিথিলতা দুই ধরনের নির্দেশই দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

প্রতিদিনের অর্থনীতি/আরএস
Facebook Comments Box
advertisement

Posted ১:৩৬ অপরাহ্ণ | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com