শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পুঁজিবাজারে নতুন ৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

  |   বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   408 বার পঠিত

পুঁজিবাজারে নতুন ৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নতুন ৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) থেকে বাংলাদেশ ব্যাংক ইস্যুকৃত এই বন্ডটির লেনদেন উভয় বাজারে চালু হয়। এ তথ্য ডিএসই ও সিএসই তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।

নতুন বন্ডটির নাম “05Y BGTB 30/11/2030”। ডিএসইতে এর লেনদেন কোড TB5Y1130 এবং স্ক্রিপ্ট কোড 88548। একইভাবে সিএসইতে লেনদেন কোড TB5Y1130 এবং ট্রেডিং আইডি 50314।

‘এ’ ক্যাটাগরিতে ডেট বোর্ডের অনুমতি সাপেক্ষে লেনদেন হওয়া এই বন্ডটির মেয়াদ শেষ হবে ৩০ নভেম্বর ২০৩০। বন্ডটির অভিহিত মূল্য ১০০ টাকা হলেও লেনদেনমূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি ইউনিটে ১০১.১৩১৮ টাকা। প্রতিটি মার্কেট লট ১,০০০ ইউনিটের।

বন্ডটি ১০.৭৯ শতাংশ হারে বছরে দুইবার কুপন প্রদান করবে। সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের সুযোগ বাড়াতে এবং বাজারে স্থিতিশীলতা আনতে নতুন এই বন্ডকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ১২:১১ অপরাহ্ণ | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com