শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়াতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিআইসিএম নির্বাহী প্রেসিডেন্ট

  |   সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   629 বার পঠিত

পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়াতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিআইসিএম নির্বাহী প্রেসিডেন্ট

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির সঠিক ও কার্যকর ব্যবহার পুঁজিবাজারে তথ্যের স্বচ্ছতা এবং নির্ভরযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ।

সোমবার (৮ ডিসেম্বর) বিআইসিএমের মাল্টিপারপাস হলে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সদস্যদের জন্য আয়োজিত ‘এআই অ্যাসেন্সিয়াল ফর ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে সিএমজেএফ ও বিআইসিএম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু আলী, বিআইসিএমের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম, এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন।দিনব্যাপী প্রশিক্ষণটি পরিচালনা করেন বিআইসিএম-এর প্রভাষক ইমরান মাহমুদ ও গৌরব রায়।

নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ বলেন, পুঁজিবাজারে ইতোমধ্যে পাঁচটি তালিকাভুক্ত ব্যাংকের একীভূতকরণ এবং আরও নয়টি আর্থিক প্রতিষ্ঠানের অবসানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, ঝুঁকি, তথ্য বিশ্লেষণসহ নানান বিষয়ে এআই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতে পুঁজিবাজার-সম্পর্কিত যে কোনো তথ্য বিশ্লেষণে এআই অপরিহার্য হয়ে উঠবে।

সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূইয়া বলেন, বর্তমান বিশ্বে এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি। শেয়ারবাজারেও এর প্রভাব ক্রমেই বাড়ছে। তাই সদস্যদের দক্ষতা উন্নয়নে এই প্রশিক্ষণ প্রয়োজনীয়।

সাধারণ সম্পাদক আবু আলী জানান, সিএমজেএফ সদস্যদের পেশাগত উন্নয়নের অংশ হিসেবে নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হয়। এর ধারাবাহিকতায় বিআইসিএমের সঙ্গে যৌথভাবে এ কর্মশালা আয়োজন করা হয়েছে।

 

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৫:১১ অপরাহ্ণ | সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com