শিরোনাম >>
শিরোনাম >>

মূলধনী পণ্য আমদানিতে ৩ বছরের ক্রেডিট সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

  |   বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

মূলধনী পণ্য আমদানিতে ৩ বছরের ক্রেডিট সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
Share

শিল্প খাতের উদ্যোক্তাদের জন্য মূলধনী পণ্য আমদানির বিধি আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুমোদন ছাড়াই বিদেশি সরবরাহকারী বা ব্যাংক থেকে তিন বছরের জন্য ঋণ নিয়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি, সরঞ্জাম ও অন্যান্য মূলধনী পণ্য আমদানি করা যাবে।

বুধবার (১০ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

নির্দেশনায় জানানো হয়, বিডার বৈদেশিক ঋণ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নতুন সুবিধা কার্যকর হয়েছে। এতে শিল্প উদ্যোক্তারা তিন বছর মেয়াদি কিস্তিভিত্তিক ক্রেডিট সুবিধায় জাহাজ, যন্ত্রপাতি, সরঞ্জামসহ বিভিন্ন মূলধনী পণ্য আমদানি করতে পারবেন।

এ সুবিধা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড), প্রাইভেট ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক এবং সরকারের নির্ধারিত অন্যান্য বিশেষায়িত শিল্প এলাকাতেও প্রযোজ্য হবে। তবে স্পেয়ার পার্টস আমদানির ক্ষেত্রে পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ৩৬০ দিনই বহাল থাকবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, আমদানিবিষয়ক অন্যান্য সব নিয়ম আগের মতোই থাকবে। অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে তাদের গ্রাহকদের নতুন সুবিধা সম্পর্কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:০৩ পিএম | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com