
| বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 728 বার পঠিত

টানা নেতিবাচক প্রবণতায় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বুধবার (১৭ ডিসেম্বর) সূচক কমার পাশাপাশি টাকার অংকে লেনদেনের পরিমাণ আরও হ্রাস পেয়েছে। দিনজুড়ে অধিকাংশ কোম্পানির শেয়ারদরে পতনের প্রভাব লক্ষ্য করা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ দশমিক ১৩ পয়েন্ট কমে ৪ হাজার ৮৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ ছাড়া, আজ ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৭ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১ হাজার ০৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৯৭ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৯ পয়েন্টে নেমে আসে।
লেনদেন পরিস্থিতিও ছিল নিম্নমুখী। আজ ডিএসইতে মোট ৩৭৫ কোটি ৭৮ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৪১৩ কোটি ১১ লাখ ৯১ হাজার টাকার তুলনায় কম।
বাজারচিত্রে দরপতনের আধিক্য স্পষ্ট ছিল। আজ মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ৪৮টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, বিপরীতে ২৯৯টি কোম্পানির দর কমেছে। আর ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Posted ৩:০৪ অপরাহ্ণ | বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


