শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডিএসই ইনফরমেশন হেল্প ডেস্ক উদ্বোধন, তথ্যসেবা হবে আরও সহজ ও কার্যকর

  |   বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   270 বার পঠিত

ডিএসই ইনফরমেশন হেল্প ডেস্ক উদ্বোধন, তথ্যসেবা হবে আরও সহজ ও কার্যকর

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির তথ্যসেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে চালু করা হয়েছে ডিএসই ইনফরমেশন হেল্প ডেস্ক। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই হেল্প ডেস্কের উদ্বোধন করা হয়।

হেল্প ডেস্কটির উদ্বোধন করেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আছাদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. আসিফুর রহমান, প্রধান আর্থিক কর্মকর্তা মো. ছামিউল ইসলাম, প্রধান রেগুলেটরি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূইয়াসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ আছাদুর রহমান বলেন, ইনফরমেশন হেল্প ডেস্কের মাধ্যমে পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্যপ্রাপ্তি আরও সহজ হবে এবং বিনিয়োগকারীসহ অন্যান্য অংশীজনদের বিভিন্ন প্রশ্ন ও জিজ্ঞাসার দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে ডিএসইর সেবার মান আরও গ্রাহকবান্ধব ও স্বচ্ছ হবে।

তিনি আশা প্রকাশ করেন, এই হেল্প ডেস্ক ডিএসইর বাজার অংশগ্রহণকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বাড়াতে সহায়ক হবে।

পুঁজিবাজার সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিনিয়োগকারী ও সংশ্লিষ্টরা ডিএসই ইনফরমেশন হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করতে পারবেন +৮৮-০২-৪১০৪০১৮৯ এবং ০৯৬৬৬৭০২০৭০ নম্বরে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ২:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com