শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডিএসইতে সূচক উত্থানে বেড়েছে লেনদেন

  |   সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   630 বার পঠিত

ডিএসইতে সূচক উত্থানে বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ ডিসেম্বর) মূল্যসূচকের উত্থানের পাশাপাশি আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমাণ। এ ছাড়া বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৮ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৭৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০৭ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭১ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৯৫ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৯৩ কোটি ২০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৮৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩০২ টি কোম্পানির, বিপরীতে ৩৭টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ২:৪৬ অপরাহ্ণ | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com