শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

একনেকে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

  |   মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   146 বার পঠিত

একনেকে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দেশের উন্নয়ন কার্যক্রম জোরদারে ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ২২টি প্রকল্প অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পরিকল্পনা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত ২২টি প্রকল্পে মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ৩০ হাজার ৪৮২ কোটি ৪৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ৬৮৯ কোটি ৬১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ টাকা।

এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের সপ্তম এবং অন্তর্বর্তী সরকারের ১৮তম একনেক সভা।

অনুমোদিত প্রকল্পসমূহের মধ্যে রয়েছে;  কর্ণফুলি টানেল (আনোয়ারা) থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্প, দিনাজপুর সড়ক বিভাগের অধীন হিলি (স্থলবন্দর)–ডুগডুগি–ঘোড়াঘাট জাতীয় মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণসহ তিনটি গুরুত্বপূর্ণ সড়কের সরু ও জরাজীর্ণ কালভার্ট পুনর্নির্মাণ এবং বাজার এলাকায় কংক্রিট সড়ক ও ড্রেন নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্প এবং ঢাকা (কাঁচপুর)–সিলেট–তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণে ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর (প্রথম সংশোধিত) প্রকল্প।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আটটি ১৫ তলা ভবনে ৬৭২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প অনুমোদন পায়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— ঢাকা ওয়াসা প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি স্থাপন, সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ (দ্বিতীয় সংশোধিত), জলবায়ু সহনশীল জীবনমান ও জীবিকা উন্নয়ন প্রকল্প, পটুয়াখালী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকল্পের মধ্যে রয়েছে— মোংলা কমান্ডার ফ্লোটিলা (পশ্চিম) এর অবকাঠামো উন্নয়ন (প্রথম সংশোধিত) এবং সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতায় ইস্টার্ন রিফাইনারি লিমিটেড আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, কোনাবাড়ি (গাজীপুর) পুনর্নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্প এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় উন্নত নার্সিং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষা ও গবেষণা সক্ষমতা বৃদ্ধি প্রকল্প অনুমোদন পায়।

শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উন্নয়ন (তৃতীয় সংশোধিত) প্রকল্প অনুমোদিত হয়।

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পগুলো হলো— রাঙামাটি পার্বত্য জেলার কর্ণফুলি ও সংযুক্ত নদীসমূহের টেকসই পানি ব্যবস্থাপনা, গঙ্গা–কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন, সুরমা–কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন ও বন্যা এবং সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (প্রথম পর্যায়) এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প (বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অংশ, দ্বিতীয় সংশোধন প্রস্তাব)।

কৃষি মন্ত্রণালয়ের বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন এবং ধর্ম মন্ত্রণালয়ের দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পও অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া, সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এরই মধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১০টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে- নোয়াখালী, কুমিল্লা ও ফেনী জেলার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ, শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত প্রকল্প, জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় দ্বীপ ও চরাঞ্চলের অভিযোজন উদ্যোগ, বিভিন্ন নদী তীর সংরক্ষণ ও বন্যা ব্যবস্থাপনা প্রকল্প, র‌্যাবের অভিযানিক সক্ষমতা বৃদ্ধি, পরিকল্পনা মন্ত্রণালয় ক্যাম্পাসের কর্মপরিবেশ উন্নয়ন, ফরিদপুর শহরের টেপাখোলা লেক উন্নয়ন এবং অর্থনৈতিক শুমারি ২০২৩ (প্রথম সংশোধিত) প্রকল্প।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
advertisement

Posted ১:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com