
| মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 216 বার পঠিত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ৮৯ পয়েন্ট কমে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৬০ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০৪ দশমিক ২১ পয়েন্ট কমে ১ হাজার ২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০১ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪০৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৯৫ কোটি ৯৪ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৮৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮৪ টি কোম্পানির, বিপরীতে ২৪২টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Posted ৩:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


