শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পুঁজিবাজারে আরও ৬ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের প্রভিশন সমন্বয়ে সময় বাড়াল বিএসইসি

  |   বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   800 বার পঠিত

পুঁজিবাজারে আরও ৬ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের প্রভিশন সমন্বয়ে সময় বাড়াল বিএসইসি

পুঁজিবাজারে কার্যরত আরও ছয়টি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের নেতিবাচক ইক্যুইটি ও অবাস্তব লোকসানের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের জন্য শর্তসাপেক্ষে সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৮৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (২৪ ডিসেম্বর) কমিশনের পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ছয়টি প্রতিষ্ঠানের দাখিল করা অ্যাকশন প্ল্যান পর্যালোচনা করে তাদের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের ক্ষেত্রে শর্তসাপেক্ষে অতিরিক্ত সময় প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব প্রতিষ্ঠানকে এই সুযোগ দেওয়া হয়েছে সেগুলো হলো- এনবিএল সিকিউরিটিজ লিমিটেড, ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, নিউ এরা সিকিউরিটিজ লিমিটেড, কবির সিকিউরিটিজ লিমিটেড এবং এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

এর আগে চার দফায় পুঁজিবাজারের আরও ৫৪টি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই কারণে শর্তসাপেক্ষে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিএসইসি।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৫:০৪ অপরাহ্ণ | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com