শিরোনাম >>
শিরোনাম >>

পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসির সঙ্গে ডিএসই-সিএসইর বৈঠক

  |   রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসির সঙ্গে ডিএসই-সিএসইর বৈঠক
Share

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পুঁজিবাজারের উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির ভবনে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, বিএসইসির কমিশনার মো. আলী আকবর, বিএসইসির কমিশনার মো. সাইফুদ্দিন, বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রোববার সকাল ১০টা ৩০ মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির পরিচালনা পর্ষদের সঙ্গে সভাটি শুরু হয়। উক্ত সভায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম প্রমুখ অংশগ্রহণ করেন। এছাড়া, বেলা সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির পরিচালনা পর্ষদের সাথে সভা শুরু হয়।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:২১ পিএম | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com