
| রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 457 বার পঠিত

বীমা খাতে এজেন্ট কমিশন প্রদান সংক্রান্ত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্দেশনা যথাযথভাবে পরিপালনের জন্য দেশের সব নন-লাইফ বীমা কোম্পানির প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। সংগঠনটির প্রেসিডেন্ট সাঈদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইডিআরএ কর্তৃক জারীকৃত সার্কুলার নং নন-লাইফ-১০৯/২০২৫ (তারিখ: ২৩ ডিসেম্বর ২০২৫) অনুযায়ী নন-লাইফ বীমাকারীদের আওতাধীন সকল ব্যক্তি বীমা এজেন্টের লাইসেন্স স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্ত ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উক্ত তারিখের পর কোনো ব্যক্তি বীমা এজেন্টের বৈধ লাইসেন্স কার্যকর না থাকায় নন-লাইফ বীমা ব্যবসায় কোনো ধরনের কমিশন প্রদানের সুযোগ থাকবে না।
এতে স্মরণ করিয়ে দেওয়া হয়, বীমা আইন, ২০১০-এর ধারা ৫৮(১) অনুযায়ী বীমা এজেন্ট ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে কমিশন বা অন্য কোনো নামে পারিশ্রমিক কিংবা পারিতোষিক প্রদান আইনত নিষিদ্ধ।
আইডিআরএর নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্যমান বীমা আইন ও বিধিমালার আওতায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
এ পরিস্থিতিতে নন-লাইফ বীমা খাতে শৃঙ্খলা বজায় রাখতে কমিশন প্রদান সংক্রান্ত সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকল বীমা কোম্পানির প্রতি আবারও অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন।

Posted ১০:৩৩ অপরাহ্ণ | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


