
| মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 858 বার পঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০ ডিসেম্বরের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাহী আদেশে ৩১ ডিসেম্বর এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ওই দিন বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
তবে চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হিসেবে গণ্য হবে। বার্ষিক ও অর্ধ-বার্ষিক হিসাব সমাপনী-২০২৫ সংক্রান্ত প্রয়োজনে সংশ্লিষ্ট শাখা বা বিভাগ ব্যাংক কর্তৃপক্ষের নিজস্ব বিবেচনায় খোলা রাখবে।

Posted ৬:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


