শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নন-লাইফ বীমায় ব্যক্তি এজেন্ট স্থগিতের বিষয়ে যা বলল আইডিআরএ

  |   বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   803 বার পঠিত

নন-লাইফ বীমায় ব্যক্তি এজেন্ট স্থগিতের বিষয়ে যা বলল আইডিআরএ

নন-লাইফ বীমা খাতে বড় ধরনের নীতিগত সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, নন-লাইফ বীমা ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যক্তি এজেন্টের লাইসেন্স স্থগিত করা হয়েছে। পাশাপাশি আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে নন-লাইফ বীমা খাতে ব্যক্তি এজেন্টের মাধ্যমে কোনো ধরনের বীমা ব্যবসা পরিচালনা করা যাবে না।

বুধবার (৭ জানুয়ারি) আইডিআরএ জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নন-লাইফ বীমা ব্যবসায় ব্যক্তি এজেন্ট নিয়োগ, এজেন্টের মাধ্যমে ব্যবসা আহরণ কিংবা কমিশনের নামে কোনো ধরনের আর্থিক সুবিধা প্রদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এই নির্দেশনার ব্যত্যয় ঘটলে তা বীমা আইন, ২০১০-এর ধারা ৫৮(১)অনুযায়ী আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নন-লাইফ বীমা খাতে দীর্ঘদিন ধরে বিদ্যমান অনিয়ম, কমিশনভিত্তিক অসঙ্গতি ও স্বচ্ছতার ঘাটতি দূর করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইডিআরএর মতে, ব্যক্তি এজেন্ট ব্যবস্থা বাতিলের মাধ্যমে খাতে সুশাসন ও আর্থিক শৃঙ্খলা জোরদার হবে এবং একই সঙ্গে পলিসিগ্রাহকদের স্বার্থ আরও সুরক্ষিত হবে।

এদিকে বীমা খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্ত নন-লাইফ বীমা ব্যবসায় একটি বড় কাঠামোগত পরিবর্তনের সূচনা করবে। ফলে কোম্পানিগুলোকে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে বিকল্প ও আধুনিক ব্যবসায়িক মডেল গ্রহণে মনোযোগ দিতে হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরএস
Facebook Comments Box
advertisement

Posted ৬:১৩ অপরাহ্ণ | বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com