
| মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 576 বার পঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি জমি ক্রয় এবং একটি কোম্পানিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যনুসারে, কোম্পানির ভবিষ্যৎ সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুর-৬ মৌজায় মোট ১৯ দশমিক ২৫ শতাংশ জমি ক্রয় করা হবে। জমিটির মোট ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৭ লাখ ৭৫ হাজার টাকা।জমিটি ঢাকার ডেমরা থানার ডগাইর নতুন পাড়া এলাকার বাসিন্দা মুজিবুর রহমান ও ফেরদৌসি বেগমের কাছ থেকে ক্রয় করা হবে। জমি নিবন্ধনসংক্রান্ত ভ্যাট, করসহ অন্যান্য সব ব্যয় অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি বহন করবে।
এ ছাড়া একই সভায় কোম্পানিটি বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ লক্ষ্যে ২০ লাখ টাকা বিনিয়োগ করা হবে, যা ১০ টাকা অভিহিত মূল্যের ২ লাখ সাধারণ শেয়ারে বিভক্ত থাকবে।

Posted ১১:২৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


