
| বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 440 বার পঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি কোম্পানিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. তৌফিকুল হাকিমকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, গত ৩ ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুল হাকিম দায়িত্ব পালন করেন। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ব্যবস্থাপনা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

Posted ১০:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


