শিরোনাম >>
শিরোনাম >>

১০ লাখ টাকার নগদ লেনদেনে বাধ্যতামূলক বিবরণী, এমএফএস সীমা কমলো

  |   রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

১০ লাখ টাকার নগদ লেনদেনে বাধ্যতামূলক বিবরণী, এমএফএস সীমা কমলো
Share

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাংক ও মোবাইল আর্থিক লেনদেনে কঠোর নজরদারি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ১০ লাখ টাকা বা তার বেশি নগদ জমা বা উত্তোলনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংককে বাধ্যতামূলকভাবে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) জানিয়েছে, অনলাইন, এটিএম কিংবা সরাসরি ব্যাংক শাখার মাধ্যমে প্রতিদিন ১০ লাখ টাকা বা তার বেশি নগদ লেনদেন হলে তা ‘নগদ লেনদেন প্রতিবেদন’ হিসেবে জমা দিতে হবে। এ ক্ষেত্রে ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে অর্থ পাচার আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাংককেও জবাবদিহিতার আওতায় আনা হতে পারে।

অন্যদিকে, নির্বাচনকালীন অবৈধ লেনদেন নিয়ন্ত্রণে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) লেনদেনেও কঠোরতা আরোপ করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে কার্যকর হওয়া নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত একজন গ্রাহক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন।

এ সময়ে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০টি লেনদেন করতে পারবেন এবং প্রতিটি লেনদেনের সীমা নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। তবে পণ্য কেনাকাটা এবং ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম বহাল থাকবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, নির্বাচনকালীন সময়ে অবৈধ অর্থ প্রবাহ ও অর্থ পাচার প্রতিরোধে এসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:২৮ পিএম | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com