| সোমবার, ০২ মার্চ ২০২৬ | প্রিন্ট
দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ(আইডিআরএ)-এর চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত অনিবার্যতার কথা উল্লেখ করে তিনি সোমবার (২ মার্চ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
ড. আসলাম আলম ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর আইডিআরএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পরবর্তী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল, যা অনুযায়ী তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের ৮ সেপ্টেম্বর।
সংস্থাটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে এক সভায় তিনি ব্যক্তিগত কারণে পদ ছাড়ার ইচ্ছার কথা জানান। এর ধারাবাহিকতায় অবশেষে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।
Posted ১১:৫১ এএম | সোমবার, ০২ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity