শিরোনাম >>
শিরোনাম >>

সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ

  |   সোমবার, ০২ মার্চ ২০২৬   |   প্রিন্ট

সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ
Share

রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বীমা করপোরেশন (এসবিসি)-এর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার (২ মার্চ) তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তিনি ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান; মেয়াদ ছিল ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের আগেই দায়িত্ব ছাড়লেন।

মোহাম্মদ জয়নুল বারী ১৯৯১ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, দুদকের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হন এবং ২০২৪ সালের ১৫ অক্টোবর সরকারি চাকরি থেকে অবসর নেন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:০৫ পিএম | সোমবার, ০২ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com