| বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ | প্রিন্ট
সম্মিলিত ইসলামী ব্যাংক-এর গ্রাহকরা মুনাফার হেয়ারকাট বাতিলসহ নানা দাবিতে বিক্ষোভ করেছেন। মানববন্ধনের পর তারা বাংলাদেশ ব্যাংক-এর প্রধান প্রবেশদ্বার অবরোধ করে অবস্থান নেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক গ্রাহক অংশ নেন।
গ্রাহকদের অভিযোগ, ব্যাংকে পর্যাপ্ত অর্থ থাকা সত্ত্বেও তারা টাকা তুলতে পারছেন না। রমজানের সময়ে এমন পরিস্থিতিতে তারা চরম ভোগান্তিতে পড়েছেন।
তারা জানান, অনেক শাখায় দুই লাখ টাকা তুলতেও বিধিনিষেধের কারণে সমস্যার মুখে পড়তে হচ্ছে। কোনো শর্ত ছাড়াই একীভূত পাঁচ ব্যাংকের লেনদেন স্বাভাবিক করার দাবি জানান তারা। ব্যাংকের আর্থিক ঘাটতি পূরণে ঋণ খেলাপিদের সম্পদ বাজেয়াপ্ত করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার দাবি তোলেন বিক্ষোভকারীরা।
গত বছরের ৩০ নভেম্বর সরকারের অনুমোদনে গঠিত হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। এতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক-কে একীভূত করা হয়। এ উদ্যোগে সরকার প্রায় ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করে।
Posted ১১:৫০ এএম | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity