শিরোনাম >>
শিরোনাম >>

৩০ জুনের মধ্যে সলভেন্সি মার্জিন বিবরণী জমা দিতে নন-লাইফ বীমা কোম্পানিগুলোকে আইডিআরএ’র নির্দেশ

  |   সোমবার, ০৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট

৩০ জুনের মধ্যে সলভেন্সি মার্জিন বিবরণী জমা দিতে নন-লাইফ বীমা কোম্পানিগুলোকে আইডিআরএ’র নির্দেশ
Share

দেশে কার্যরত সব নন-লাইফ বীমা কোম্পানিকে নির্ধারিত সময়ের মধ্যে সলভেন্সি মার্জিন সংক্রান্ত বিবরণী জমা দিতে নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

গত ৪ মার্চ সংস্থাটির উপপরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত এক নির্দেশনা দেশের সব নন-লাইফ বীমা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বীমা আইন ২০১০–এর ধারা ৪৩(৬) অনুযায়ী নন-লাইফ বীমা ব্যবসা পরিচালনাকারী প্রতিটি প্রতিষ্ঠানকে সলভেন্সি মার্জিন সংক্রান্ত বিবরণী অনুমোদিত নিরীক্ষকের প্রত্যয়নসহ নির্ধারিত পদ্ধতিতে কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে।

এছাড়া নন-লাইফ বীমাকারীর সলভেন্সি মার্জিন বিধিমালা-২০২৪ অনুযায়ী তফসিল–১, ২ ও ৩ অনুসারে প্রস্তুতকৃত নিরীক্ষক প্রত্যয়নকৃত বিবরণী প্রতি বছর ৩০ জুনের মধ্যে জমা দিতে হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:১৩ পিএম | সোমবার, ০৯ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com