শিরোনাম >>
শিরোনাম >>

ডিএসইতে সূচক পতনেও বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ মার্চ ২০২৬   |   প্রিন্ট

ডিএসইতে সূচক পতনেও বেড়েছে লেনদেন
Share

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজারে দরপতনের প্রভাব স্পষ্ট হলেও লেনদেনে দেখা গেছে কিছুটা গতি। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ মোট লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৬৬৩ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) প্রধান সূচক ডিএসইএক্স ৪১ দশমিক ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ২৩০ পয়েন্টে নেমে এসেছে। একই সঙ্গে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৫ দশমিক ০৩ পয়েন্ট হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬১ পয়েন্টে। আর ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ কমেছে ১৯ দশমিক ০৫ পয়েন্ট, অবস্থান করছে ১ হাজার ৯৭৯ পয়েন্টে।

লেনদেনের চিত্রে দেখা গেছে, আজ ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১১টির, বিপরীতে কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত ছিল ৫১টির দর।

দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬৬৩ কোটি ৮৭ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৬৪৬ কোটি ৪২ লাখ টাকার তুলনায় বেশি।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:২২ পিএম | সোমবার, ৩০ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com