শিরোনাম >>
শিরোনাম >>

ছয় ইসলামী ধারার ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, পুনর্বহাল ও ব্যবস্থাপনা পরিবর্তনের দাবি

প্রতিদিনের অর্থনীতি   |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

ছয় ইসলামী ধারার ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, পুনর্বহাল ও ব্যবস্থাপনা পরিবর্তনের দাবি
Share

চাকরি ফিরে পাওয়ার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন ইসলামী ধারার ছয়টি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে ছাঁটাই ও প্রশাসনিক হয়রানির মাধ্যমে হাজারো কর্মীকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ছয়টি ব্যাংকের চাকরিচ্যুত বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী।

আন্দোলনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো— ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

‘ব্যাংকিং খাতে বৈষম্য ও গণছাঁটাইয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান’—এই স্লোগানে আয়োজিত মানববন্ধন থেকে অংশগ্রহণকারীরা তাদের স্বপদে পুনর্বহালের দাবি জানান। পাশাপাশি ব্যাংকগুলোর শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তন আনা, বিতর্কিত নিয়োগ বাতিল এবং পরিচালনা পর্ষদের পুনর্গঠনের দাবিও তোলেন তারা।

মানববন্ধনে বিভিন্ন স্লোগান শোনা যায়। অংশগ্রহণকারীরা ন্যায়বিচারের আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকার কারণেই তারা চাকরি হারিয়েছেন বলে অভিযোগ করেন অনেকে।

বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে ব্যাপকহারে বদলি, আইডি নিষ্ক্রিয়করণ, প্রশাসনিক চাপ এবং বিভিন্ন মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে কর্মীদের ছাঁটাই করা হয়েছে। তাদের দাবি, এসব পদক্ষেপ ছিল পরিকল্পিত এবং এর ফলে প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারী চাকরি হারিয়েছেন।

চাকরি হারানো এসব কর্মীদের ভাষ্য, এই পরিস্থিতির কারণে অসংখ্য পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়েছে। দ্রুত সমস্যার সমাধান করে কর্মীদের কাজে পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

 

প্রতিদিনের অর্থনীতি/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:১৬ পিএম | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com