প্রতিদিনের অর্থনীতি | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসি ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসি’র আসন্ন বোর্ড সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। সভাগুলোতে ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন ও ২০২৬ সালের প্রথম প্রান্তিক অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে রোববার (২৬ এপ্রিল) এ তথ্য জানা গেছে। ঘোষিত সূচি অনুযায়ী, সংশ্লিষ্ট বীমা কোম্পানিরগুলোর পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হবে। বোর্ড অনুমোদন দিলে এসব আর্থিক তথ্য পরবর্তীতে বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে। একইসঙ্গে আলোচনায় থাকতে পারে লভ্যাংশ ঘোষণার বিষয়টিও।
ডিএসইর তথ্য অনুযায়ী—
ফেডারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা আগামী ৩০ এপ্রিল, দুপুর ২ টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। একই সভায় প্রথম প্রান্তিকের (জানুয়ারি,২৬-মার্চ,২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা আগামী ২৯ এপ্রিল, বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টায় কোম্পানির প্রথম প্রান্তিকের (জানুয়ারি,২৬-মার্চ,২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে
উল্লেখ্য, প্রতিটি ইন্স্যুরেন্স কোম্পানির বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে, যা বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
Posted ৩:১০ পিএম | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity