নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মো. নজরুল ইসলাম। কেন্দ্রীয় ব্যাংকের মানব সম্পদ বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (৩ মে) জারি করা ওই আদেশে বলা হয়, পদোন্নতির আগে মো. নজরুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগে কর্মরত ছিলেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি বর্তমান কর্মস্থলেই পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নজরুল ইসলাম ২০২১ সালের অক্টোবর থেকে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন’ কর্মসূচির আওতায় উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমের প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অর্থ মন্ত্রণালয়ের অধীন স্কিলস ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন অ্যান্ড মনিটরিং ইউনিট পরিচালিত এই কর্মসূচি দেশে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
পেশাগত জীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ইন্সপেকশন বিভাগ এবং ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ব্যাংকিং ও ফাইন্যান্সে প্রফেশনাল মাস্টার্স সম্পন্ন করেন।
এছাড়া, তিনি জার্মানি থেকে রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ে সনদপ্রাপ্ত (সিইআরএম) ডিগ্রিও অর্জন করেছেন।
Posted ৮:২৫ এএম | সোমবার, ০৪ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity