শিরোনাম >>
শিরোনাম >>

২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ মে ২০২৬   |   প্রিন্ট

২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার
Share

দেশের আর্থিক বাজারে দীর্ঘমেয়াদি সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ বাড়াতে ২০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড পুনরায় ইস্যুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে আগামী মঙ্গলবার (১২ মে) বন্ডটির রি-ইস্যু নিলাম অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১১ সালের ২৭ এপ্রিল ৯ দশমিক ৬৫ শতাংশ কুপন হারে ইস্যুকৃত ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের অবশিষ্ট ৪ দশমিক ৯৬ বছর মেয়াদের বিপরীতে এ নিলাম আয়োজন করা হচ্ছে। বন্ডটির আইএসআইএন নম্বর বিডি ০৯৩১৪০১২০৪।

এ নিলামের মাধ্যমে ৩ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ট্রেজারি বন্ড পুনরায় ইস্যু করা হবে। বন্ডটির মেয়াদ শেষ হবে ২০৩১ সালের ২৭ এপ্রিল। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ নিলাম হবে সম্পূর্ণ প্রাইসভিত্তিক।

নিলামে অংশ নিতে পারবে শুধু সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও নিজেদের বা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের পক্ষে প্রাইমারি ডিলারের মাধ্যমে বিড জমা দিতে পারবে।

বিড দাখিলের ক্ষেত্রে প্রতি ১০০ টাকা অভিহিত মূল্যের বিপরীতে কাঙ্ক্ষিত মূল্য এবং বন্ড ক্রয়ের পরিমাণ উল্লেখ করতে হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এফএমআই (ফাইন্যান্সিয়াল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার) প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে বিড জমা নেওয়া হবে।

তবে বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে সিলগালা খামে ম্যানুয়াল বিড জমা দেওয়ার সুযোগও রাখা হয়েছে।

এদিকে নিলামে অংশগ্রহণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ইতোমধ্যে প্রাইমারি ডিলারসহ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:০৭ পিএম | রবিবার, ১০ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com